খাটুয়াডাঙ্গার বিস্তৃত মাঠজুড়ে শীতকালীন সবজি চাষ

ঋতুর রাণী হেমন্তের আগমনে সাজতে শুরু করেছে বাংলার মাঠ। শীতকালীন সবজি চাষে থেমে নেই খাটুয়াডাঙ্গার কৃষকরা।

শীতকালীন সবজি চাষ - বাঁধাকপির ক্ষেতে স্প্রে ও পরিচর্যা করছেন কৃষক
সবজি ক্ষেতে পোকা দমনে স্প্রে করছেন।
বাংলা ক্যালেন্ডারে কার্তিক মাস এলেই কৃষকদের ব্যস্ততা বছরের অন্যান্য সময়ের চেয়ে দিগুণ বেড়ে যায়। কার্তিক ও অগ্রহায়ণ মিলে বাংলার হেমন্তকাল। হেমন্তের হাত ধরে শীতের আগমণ ঘটে বাংলায়। তাইতো এ সময়ে শীতকালীন সবজি চাষের জন্য কৃষকদের চরম ব্যস্ততা বেড়ে যায়।

বাধাকপির চারা - badha kopir gach
বাধা কপির ক্ষেত
শীতকালীন সবজি চাষাবাদে প্রতিবারের মত এবারও তোলজোড় শুরু করেছে যশোরের মনিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গা গ্রামের কৃষকরা। আজ (৬ই নভেম্বর ২০২৫ইং) কিছু সময়ের জন্য খাটুয়াডাঙ্গার বিস্তৃত মাঠ ঘুরে দেখলাম।

লাল শাকের ক্ষেত - লাল শাক
লাল শাক ও সবুজ শাক
এই মাঠের প্রধান ফসল ধান, তারপর সরিষা ও শীতকালীন নানা সবজি। পুরো মাঠ জুড়ে লাল শাক,সবুজ শাক,বাঁধা কপি,মূলা,ফুল কপি সহ সরিষার সম্ভার।

সরিষা ফুলের ক্ষেত
সরিষা ক্ষেত
কিছুদিন পর পুরো মাঠ সেজে উঠবে নতুন রূপে নতুন ছন্দে। সরিষা ফুলের সৌন্দর্যের মাঝে উকি দিবে শীতকালীন নানা সবজীর সবুজের সম্ভার। 

ছবি অঙ্গনের ব্যানারে কিছু গ্রামীণ সৌন্দর্য উপভোগ করুন।

আমন ধান ক্ষেত - গুটি স্বর্ণ ধান
আমন ধান 
খাটুয়াডাঙ্গার কৃষি মাঠের একাংশে চোখে পড়েছে আমন ধানের ক্ষেত। শীতের প্রধান আকর্ষণ খেজুর রস আর আমন ধানের চাউলের গুড়ার নানা পিঠা - আহ গ্রাম গঞ্জে চলতে থাকবে শীতের আয়োজন।
আজকের মত বিদায় নিচ্ছি খাটুয়াডাঙ্গার এ মাঠ থেকে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url