ছবি অঙ্গনের ব্যানারে কিছু গ্রামীণ দৃশ্য

 ছবি অঙ্গনের ব্যানারে কিছু গ্রামীণ দৃশ্য দেখুন।

গ্রামীণ সৌন্দর্য 

দুইপাশে বিস্তৃত মাঠ আর তার মাঝ দিয়ে বয়ে গেছে মেঠোপথ। 

গ্রামীণ জনপদ। 

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা বাওড়ের উপর নির্মিত দেশের সবচেয়ে দৈর্ঘ ভাসমান সেতু।

ঝাঁপা ভাসমান সেতু

শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। সুমিষ্ট খেজুর রস সংগ্রহের জন্য বর্তমানে গাছিদের বেড়েছে চরম ব্যস্ততা। জমির আইলে পুকুর পাড়ে কিংবা রাস্তার পাশে পড়ে থাকা মধু বৃক্ষের প্রতি বেড়েছে চরম কদর। যশোরের বিভিন্ন অঞ্চলে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা।

গাছি ভাই খেজুর গাছ তুলতে ব্যস্ত

পড়ন্ত বিকেলে গ্রামীণ মেঠোপথ ধরে কিছু সময় অতিক্রম করলাম। রাস্তার দুইপাশে বিস্তৃত মাঠ আর পাখির কলোতনে মনে হচ্ছিলো এ যেন প্রকৃতির স্বর্গরাজ্য।

চল ঘুরে বেড়ায়

চারিদিকে জলাবদ্ধতার কারণে দুঃখদুর্দশায় গ্রামের মানুষের দিন অতিক্রম হচ্ছে। বাড়ির পাশে এখনো লক্ষনীয় নৌকা।

মাঝিহীন নৌকা

গ্রামের হাট মানে বিকাল হলে শত শত মানুষের মিলন মেলা।
নেহালপুর হাট

গ্রামের হাটে শাপলা বিক্রি করছেন একজন বিক্রেতা। স্থানীয় ভাষায় শাপলাকে নাইল বলা হয়। সবজি তালিকায় বাঙালির কাছে এটা খুব প্রিয়।
শাপলা বিক্রেতা

কুমারদের তৈরি মাটির আসবাবপত্র বিক্রির জন্য গ্রামের পথ প্রান্তরে
মাটির আসবাবপত্র 

শীতের সকালে সুমিষ্ট খেজুর রস সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন গাছি। 
যশোরের বৃদ্ধ গাছি

সন্মানিত দর্শক ছবি অঙ্গনের পক্ষ থেকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। আমাদেরকে অনুপ্রেরণা যোগাতে আমাদের ফেইসবুক পেইজটি অনুশরণ করতে পারেন। ভালো থাকুন সর্বদা।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url