খেজুরের রস সংগ্রহ করছে গাছি

কাঁক ডাকা ভোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন গাছি - আমার Oppo A5s ফোনের ক্যামেরায় কিছু ছবি তুলেছি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার ছবি

যশোরের মণিরামপুর উপজেলার কাজিয়াড়ার মোড় হতে আম্রঝুটা যাচ্ছিলাম খুব ভোরে। শীতের স্নিগ্ধ সকালে মায়াময় মেঠোপথের দুই ধার জুড়ে সারি সারি অসংখ্য খেজুর গাছ চোখে পড়লো। কাঁক ডাকা ভোরে ঘাসের ডগায় শিশির বিন্দু জমে আছে। হটাৎ সামনে দেখি গাছিদের রস সংগ্রহের দৌড় ঝাপ।

খেজুরের রস পাড়া

শীতে উষ্ণতা দিতে পূবের আকাশে কুয়াশার ধূম্রজাল চিরে কেবলই সূর্যের উঁকি। দাঁড়িয়ে আছি শীত উপেক্ষা করে আর চেয়ে চেয়ে দেখছি যশোরের যশ,খেজুরের রস খ্যাত গাছিদের গাছ থেকে রস নামানোর দৃশ্য। 

শীতকালে গ্রামের মেঠোপথ

ধিরে ধিরে বেলা বাড়ছে আর শীত কিছুটা বিদায় নিচ্ছে। শীতে থরথর কাপুনি এবার বুঝি কিছুটা কমলো। গাছির কাছে জিজ্ঞেস করলাম "এতো সকালে গাছ থেকে রস নামাতে আসেন শীত লাগেনা? উত্তরে বললেন প্রথমে কিছুটা শীত লাগে তবে দুই একটা গাছে উঠার পর শীত চলে যায়। অনেক সময় গা থেকে শীতের কাপড় খুলে ফেলতে হয়, গা ঘেমে যায়। শীতকালে সকালে বিকালে ৪০-৫০টা গাছে উঠতে উঠতে শীত বুঝতে পারিনা তেমন।

যশোরের যশ খেজুরের রস

গাছিদের রস সংগ্রহ করা দেখছি আর গল্প করছি,আজকের শীতের স্নিগ্ধ সকাল খেজুর রসের স্বাদে গন্ধে মনোমুদ্ধকর হয়ে উঠলো। সত্যিই সময়টা অনেক ভালো ছিলো।

কুয়াশায় মোড়ানো শীতের সকাল

যশোরের মণিরামপুর উপজেলার কাজিয়াড়া টু আম্রঝুটা যাওয়ার এই মেঠোপথ থেকে কুয়াশায় মোড়ানো শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। ছবি গুলো কার কাছে কেমন লাগলো অনুভূতি শেয়ার করতে পারেন কমেন্টে।

খেজুরের রস সংগ্রহ

বাই বাই মায়াবী এই পথ থেকে - সাথেই থাকুন ছবি অঙ্গন ব্লগের।

শীতের সকাল

আল্লাহ হাফেজ।




Previous Post
No Comment
Add Comment
comment url